New Rules-2016

Displaying 31-40 of 119 results.

৩২। নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে সমন্বয়।-

৩২। নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে সমন্বয়।- (১) কোনো ব্যক্তির নিবন্ধন বাতিলের সময়ে তাহার দখলে থাকা সকল সম্পদের ক্ষেত্রে ১ (এক) টি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে হইবে, যদি উক্ত সম্পদ অর্জন বা আমদানির ক্ষেত্রে অথবা উক্ত সম্পদে অন্তর্ভুক্ত হইয়াছে (Subsumed)এমন কোনো উপকরণের জন্য উক্ত ব্যক্তি উপকরণ কর রেয়াত গ্রহণ করিয়া থাকেন।

(২) উপ-বিধি (১) এর বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হইবে নিবন্ধন বাতিলের অব্যবহিত পূর্বের দিবসে সম্পদের ন্যায্য বাজার মূল্যের কর ভগ্নাংশের সমপরিমাণ।

(৩) এই বিধির অধীন উপকরণ কর সংবলিত কোনো সম্পদের জন্য বিধি ২৪ এর অধীন নিরূপিত সমন্বয়ের আলোকে কোনো সমন্বয় সাধনের প্রয়োজনীয়তা

থাকিলে, উক্ত ব্যক্তি কর্তৃক নিরূপিত পূর্ববর্তী ১২ (বারো) মাসের গড় অনুপাতকে উক্ত বিধির অধীন নিরূপিত সমন্বয়ের সহিত গুণ করিয়া সমন্বয়ের পরিমাণ হ্রাস করিতে হইবে, এবং যদি এমন কোনো অনুপাত প্রযোজ্য না হয়, তাহা হইলে সমন্বয়ের পরিমাণ হ্রাস করা যাইবে না।

(৪) চূড়ান্ত কর মেয়াদের মূল্য সংযোজন কর চূড়ান্ত দাখিলপত্রে (মূসক-২.৫) সমন্বয় সাধন করিতে হইবে।

৩৩। পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (Secound-hand) পণ্যের ক্ষেত্রে সমন্বয়।-

৩৩। পুনঃবিক্রয়ের জন্য ক্রীত ব্যবহৃত (Secound-hand) পণ্যের ক্ষেত্রে সমন্বয়।-(১) নি¤œবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে, ব্যবহৃত পণ্য বিক্রির ব্যবসা বা কারবারের স্বাভাবিক নিয়ম অনুযায়ী বিক্রয় বা বিনিময়ের উদ্দেশ্যে (প্রস্তুতকরণের জন্য নয়) ক্রীত ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে কোনো নিবন্ধিত ব্যক্তি (ডিলার) একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যদি-

(ক) পণ্যটি কোনো অনিবন্ধিত ব্যক্তির নিকট হইতে ক্রয় করা হয়;

(খ) উক্ত সরবরাহ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক প্রদান করা হইত, তাহা  হইলে সরবরাহটি করযোগ্য সরবরাহ হইত;

(গ) ডিলার কর্তৃক পণ্যটি আমদানি করা না হয়;

(ঘ) ডিলার বা ব্যবসায়ী কর্তৃক পণ্যের পুনঃবিক্রয় একটি করযোগ্য সরবরাহ হয়;  এবং

(ঙ) বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে বিক্রয়াধীন এবং ক্রয় সংক্রান্ত সকল  পুস্তক বা রেকর্ড ডিলার সংরক্ষণ করেন।

(২) হ্রাসকারী সমন্বয়ের পরিমাণ হইবে ব্যবহৃত পণ্য ক্রয়ের লক্ষ্যে ডিলার কর্তৃক পরিশোধিত পণের কর ভগ্নাংশের সমান।

(৩) যে কর মেয়াদে ডিলার পণ্যটি পুনরায় বিক্রয় করিবেন সেই কর মেয়াদে মূল্য সংযোজন কর দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে হইবে।

৩৪। বীমা সংক্রান্ত সমন্বয়।-

৩৪। বীমা সংক্রান্ত সমন্বয়।-  (১) কোনো নিবন্ধিত বীমাকারী একটি হ্রাসকারী সমন্বয় সাধনকরিতে পারিবেন যদি উক্ত বীমাকারী ব্যক্তি বীমা চুক্তি মোতাবেক অন্যকোনো ব্যক্তিকে অর্থ পরিশোধ করেন এবং নিম্নবর্ণিত সকল শর্ত পূরণ করেন, যথা:-

(ক) বীমা চুক্তির সরবরাহ যদি একটি করযোগ্য সরবরাহ হয়;

(খ) বীমাকারী কর্তৃক আমদানি অথবা বীমাকারীর অনুকূলে কোনো সরবরাহ  প্রদানের জন্য অর্থ পরিশোধ না করা হয়;

(গ) অন্য কোনো ব্যক্তির অনুকূলে কোনো সরবরাহ প্রদানের জন্য অর্থ পরিশোধ  করা হয় না, যদি না উক্ত করযোগ্য সরবরাহ, যাহার উপর শূন্য হার ব্যতীত  ভিন্ন হারে মূল্য সংযোজন কর আরোপিত হয়; এবং

(ঘ) যেই ব্যক্তির অনুকূলে অর্থ পরিশোধ করা হয় সেই ব্যক্তি অনিবন্ধিত ও  অনাবাসিক না হন।

(২) কোনো নিবন্ধিত বীমাকারী একটি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যদি-

(ক) বীমাচুক্তির অধীন স্থলাভিষিক্ত হওয়ার মাধ্যমে অর্জিত অধিকার প্রয়োগের  ফলে বীমাকারী কোনো অর্থ (অধিকতর খারাপ বা দৃষ্টান্ত মূলক ক্ষয়ক্ষতি

 ব্যতীত) আদায় করেন; এবং

(খ) আদায়কৃত অর্থের সংশ্লিষ্ট পরিমাণের জন্য বীমাকারীকে উপ-বিধি (১) এর  অধীন একটি হ্রাসকারী সমন্বয় সাধনের অনুমতি প্রদান করা হইয়া থাকে।

(৩) কোনো নিবন্ধিত ব্যক্তি একটি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন, যদি-

(ক) উক্ত ব্যক্তি বীমাচুক্তির আওতায় কোনো অর্থ লাভ করেন, তিনি উক্ত চুক্তির  কোনো পক্ষ হউন বা না হউন;

(খ) প্রদত্ত অর্থ লোকসান সংশ্লিষ্ট হইবে, যদি উহা-

 (অ) উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়ায় হয়; বা

(আ) উক্ত ব্যক্তির অর্থনৈতিক কার্যক্রমের স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো   সম্পদের আংশিক বা সমুদয় ব্যবহার সংশ্লিষ্ট হয়; এবং

(গ) বীমাচুক্তির সরবরাহ একটি করযোগ্য সরবরাহ হয়।

(৪) হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্বয়ের পরিমাণ হইবে পরিশোধিত অর্থের কর ভগ্নাংশের সমপরিমাণ।

(৫) হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্ব য়ের পরিমাণ হইবে প্রাপ্ত অর্থের কর ভগ্নাংশের সমপরিমাণ এবং উহা নিম্নবর্ণিত উপায়ে হ্রাসপ্রাপ্ত হইবে-

(ক) যে আর্থিক কার্যক্রমে লোকসান সাধিত হইয়াছিল উহা কর অব্যাহ  তিপ্রাপ্ত সরবরাহ প্রস্তুতে সংশ্লিষ্ট ছিল; অথবা

(খ) লোকসান সংশ্লিষ্ট সম্পদ কর অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ প্রস্তুতে অথবা ব্যক্তিগত  উদ্দেশ্যে ব্যবহৃত হয়; এবং

(গ) যদি দফা (ক) এবং দফা (খ) উভয়ই প্রযোজ্য হয়, তবে প্রাপ্ত অর্থের প্রসঙ্গে  যেইটি খুব বেশি যুক্তিযুক্ত সেইটি প্রযোজ্য হইবে।

(৬) যে কর মেয়াদে অর্থ পরিশোধ করা হয় সেই কর মেয়াদের মূল্য সংযোজন কর  দাখিলপত্রে সমন্বয় সাধন করিতে হইবে।

৩৫। লটারি, লাকি-ড্র, র‌্যাফেল ড্র, হাউজি এবং অনুরূপ কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয়।-

৩৫। লটারি, লাকি-ড্র, র‌্যাফেল ড্র, হাউজি এবং অনুরূপ কার্যক্রমের ক্ষেত্রে সমন্বয়।-(১) লটারি, লাকি-ড্র, র‌্যাফেল-ড্র, হাউজি, অথবা অনুরূপ কার্যক্রম পরিচালনাকারী কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক বর্ণিত কার্যক্রমের ফলশ্রুতিতে আর্থিক পুরস্কার বাবদ কোনো অর্থ পরিশোধ করা হইলে উক্ত ব্যক্তি একটি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবেন।

(২) উক্ত নিবন্ধিত ব্যক্তি যে কর মেয়াদে আর্থিক পুরস্কার বাবদ অর্থ পরিশোধ করা হইবে সেই কর মেয়াদের দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারিবে।

৩৬। করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয়।-

৩৬। করহার পরিবর্তনের ক্ষেত্রে সমন্বয়।- (১) কোনো নিবন্ধিত ব্যক্তি একটি হ্রাসকারী বা বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারিবেন যদি উক্ত নিবন্ধিত ব্যক্তিসরবরাহের ক্ষেত্রে প্রযোজ্য প্রকৃত হার অপেক্ষা ভিন্ন হারে বিশেষ কোনো সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর পরিশোধ করিয়া থাকেন।

(২) প্রকৃত পরিশোধিত মূল্য সংযোজন করের পরিমাণ এবং সরবরাহের ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন করের পরিমাণের মধ্যে পার্থক্যজনিত অর্থ হইল সমন্বয়যোগ্য অর্থের পরিমাণ।

(৩) যেই কর মেয়াদে অর্থ পরিশোধ করা হইবে সেই কর মেয়াদের মূল্য সংযোজন কর দাখিলপত্রে সমন্বয় সাধন করিতে হইবে।

৩৭। অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ।-

৩৭। অনিবন্ধিত সরবরাহ গ্রহীতা কর্তৃক উৎসে কর্তিত মূল্য সংযোজন কর পরিশোধ।-(১) উৎসে কর্তনকারী সত্তা বিধি ৪০ এর উপ-বিধি (১) এর দফা (চ) এর উপ-দফা (ই) তে বর্ণিত সময়ের মধ্যে উৎসে কর্তিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানকরিবেন।

(২) উৎসে কর্তনকারী সত্তা উক্তরূপে কর্তিত মূসক জমা প্রদানের তথ্য (ট্রেজারি চালান ও উৎসে কর কর্তন সনদপত্রের কপিসহ), অনলাইনে জমার ক্ষেত্র ব্যতীত, উৎসে কর কর্তন সনদপত্র ইস্যুর ৭ (সাত) কার্যদিবসের মধ্যে নিকটবর্তী মূল্য সংযোজন কর কার্যালয়ে প্রেরণ করিবেন।

৩৮। হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ।-

৩৮। হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক অনিবন্ধিত সরবরাহ গ্রহীতার পক্ষে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও পরিশোধ।- (১) বিধি ৩৭ এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৪৯ এর উপ-ধারা (৩) এর দফা (খ) এর উদ্দেশ্য পূরণকল্পে, ধারা ২ এর দফা (২১) এ বর্ণিতউৎসে কর্তনকারী সত্তাসমূহের মধ্যে যে সকল অনিবন্ধিত সত্তার লেনদেন বা তৎসংক্রান্ত বিল হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক নিষ্পত্তি হয়, তাহাদের উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও তাহা কোষাগারে পরিশোধ সংক্রান্ত কার্যক্রম সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক সম্পাদিত  হইবে।

 (২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, সংশ্লিষ্ট উৎসে কর্তনকারী সত্তা হিসাবরক্ষণ কর্মকর্তার নিকট দাখিলকৃত বিলে, যাহার অনুকূলে বিল অনুমোদন করা হইয়াছে তাহার নাম ও ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা উল্লেখ করিবেন।

 (৩) উপ-বিধি (২) এ বর্ণিত বিল পরিশোধের জন্য অনুমোদিত হইলে হিসাবরক্ষণ কর্মকর্তা উহা হইতে প্রযোজ্য মূল্য সংযোজন কর কর্তন করিয়া বুক ট্রান্সফার বা অন্যবিধ স্বীকৃত পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা করিবেন।

 (৪) হিসাবরক্ষণ কর্মকর্তা বিল পরিশোধের ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট উৎসে কর্তনকারী সত্তাকে অবহিত করিবেন ও মূসক কম্পিউটার সিস্টেমে উক্ত তথ্য প্রেরণ করিবেন।

৩৯। উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়।-

৩৯। উৎসে কর্তনের পর সরবরাহকারী কর্তৃক হ্রাসকারী সমন্বয়।-বিধি ৩৮ এ যাহা কিছুই থাকুক না কেন, ধারা ৫০ এর উপ-ধারা (১) এর উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত ধারার উপ-ধারা (২) ও (৩) এর বিধান সাপেক্ষে কর্তিত মূসকের সমপরিমাণ অর্থ সংশ্লিষ্ট কর মেয়াদের দাখিলপত্রে হ্রাসকারী সমন্বয় সাধন করিবেন।

৪০। মূল্য সংযোজন কর হিসাবরক্ষণ।-

৪০। মূল্য সংযোজন কর হিসাবরক্ষণ।- (১) কোনো নিবন্ধিত ব্যক্তিকে তাহার সরবরাহের স্থান বা স্থানসমূহে নিম্নবর্ণিত পুস্ত কসমূহ, চালানপত্রসমূহ, উৎসে কর কর্তন সনদপত্র এবং ক্রেডিট নোট ও ডেবিট নোট, যাহাই প্রযোজ্য হয়, উহার বিপরীতে নির্ধারিত ফরমে ও পদ্ধতিতে যথাযথভাবে সংরক্ষণ করিতে হইবে, যথা:-

[(ক) ক্রয় হিসাব পুস্তক।-  নিবন্ধিত ব্যক্তি, যেই পণ্য ক্রয় করেন সেই পণ্যই  বিক্রয় করেন এমন ক্ষেত্র ব্যতীত, তাহার অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট সকল

 ক্রয়ের হিসাব ফরম “মূসক-৬.১”এ সংরক্ষণ করিবেন;

(খ) বিক্রয় হিসাব পুস্তক।- নবন্ধিত ব্যক্তি, নিবন্ধিত ব্যক্তি তাহার অর্থনৈতিক কার্যক্রম  সংশ্লিষ্ট সকল বিক্রয়ের হিসাব ফরম “মূসক-৬.২” এ সংরক্ষন করিবেন।

(খখ) ক্রয়-বিক্রয় হিসাব।- যদি নিবন্ধিত ব্যক্তি যে সকল পণ্য ক্রয় করেন উক্তরূপ  পণ্য কোনোরূপ প্রক্রিয়াকরণ ব্যতিরেকে উহা সরবরাহ করেন, তাহা হইলে

 তিনি উক্ত পণ্যের ক্রয়-বিক্রয় হিসাব “মূসক-৬.২.১” এ সংরক্ষন করিবেন;

(গ) কর চালানপত্র।-  নি¤œবর্ণিত পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তি কর্তৃক কর চালানপত্র  জারি করিতে হইবে, যথা:-

(অ) প্রতিটি সরবরাহের বিপরীতে ফরম “মূসক-৬.৩”এ একটি কর চালান পত্র;

(আ) চালানপত্র প্রদানের প্রকৃত তারিখ ও সময়;

(ই) সরবরাহকারীর নাম ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা;

(ঈ) সরবরাহমূল্য ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার অধিক হইলে ক্রেতার  নাম, ও ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা;

 (উ) সরবরাহকৃত পণ্যের বর্ণনা, পরিমাণ, সরবরাহ প্রদানের প্রকৃত তারিখ ও  সময়

 (ঊ) সরবরাহ মূল্য (মূসক ব্যতিত);

 (ঋ) সরবরাহের উপর প্রযোজ্য মূসক হার;

 (এ) প্রদেয় মূসকের পরিমাণ;

 (ঐ) সরবরাহ মূল্য এবং প্রদেয় মূসকের যোগফল;

 (ও) অর্থ বৎসর ভিত্তিক সংখ্যানুক্রমিক কর চালানপত্র;

 (ঔ) নিবন্ধিত ব্যক্তি নাম, ঠিকানা ও চালানপত্র নম্বর উল্লেখপূর্বক পৃথক  সংখ্যানুক্রমিক কর চালানপত্র;

 (অঅ) মূল চালানপত্রটি ক্রেতাকে প্রদান করিতে হইবে এবং অনুলিপি নিবন্ধিত  ব্যক্তি সংরক্ষণ করিবেন এইরূপ ন্যূনতম ২(দুই) প্রস্থে কর চালানপত্র;

 (ইই) বোর্ডে কর্তৃক নির্ধারিত অন্য যে কোন তথ্য।]

(ঘ) চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র।-নি¤œবর্ণিত পদ্ধতিতে নিবন্ধিত  ব্যক্তিকে চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র জারি করিতে হইবে, যথা:-

(অ) চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের লক্ষ্যে চুক্তিবদ্ধ নিবন্ধিত ব্যক্তিদ্বয়ের  মধ্যে তাহাদের অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট পণ্যের উপকরণ ও উৎপাদিত পণ্য ফরম “মূসক-৬.৪”দ্বারা পারস্পরিকভাবে স্থানান্তরিত হইতে হইবে;

(আ) চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র অর্থবৎসর ভিত্তিক সংখ্যানুক্রমিক  হইতে হইবে;

(ই) নিবন্ধিত ব্যক্তি একাধিক স্থান হইতে চুক্তিভিত্তিক উৎপাদনের  কার্যক্রম পরিচালনা করিলে প্রতিটি স্থ ানের জন্য পৃথক সংখ্যানুক্রমিক  চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র জারি করিতে পারিবেন যাহাতে স্থানের  নাম, ঠিকানা ও চালানপত্র নম্বর থাকিবে;

(ঈ) চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র ন্যূনতম ২(দুই) প্রস্থে জারিকরিতে  হইবে, যাহার মূল চালানপত্রটি উপকরণ বা উৎপাদিত পণ্য  গ্রহণকারীকে প্রদান করিতে হইবে এবং অনুলিপি নিবন্ধিত সরবরাহকারী  ব্যক্তি সংরক্ষণ করিবেন; এবং

(উ) চুক্তিভিত্তিক উৎপাদন পদ্ধতিতে উৎপাদিত পণ্য, পণ্যের প্রকৃত  মালিকের নিকট সরবরাহ শেষে চুক্তিভিত্তিক উৎপাদনের জন্য প্রাপ্য বা  প্রাপ্ত পণের জন্য ফরম “মূসক-৬.৩”এ একটি কর চালানপত্র জারি  করিতে হইবে।

ঙ) পণ্য স্থানান্তর চালানপত্র।- নি¤œবর্ণিত পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তিকে পণ্য স্থানান্তর চালানপত্র জারি করিতে হইবে, যথা:-

(অ) নিবন্ধিত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট পণ্য তাহার এক শাখা  হইতে অন্য শাখায় (পণ্যগারসহ) ফরম “মূসক-৬.৫”এ স্থানান্তর  করিবেন;

(আ) পণ্য স্থানান্তর চালানপত্র অর্থবৎসর ভিত্তিক সংখ্যানুক্রমিক হইবে;

(ই) নিবন্ধিত ব্যক্তি একাধিক স্থান হইতে পণ্য স্থানান্তরের কার্যক্রম পরিচালনা করিলে প্রতিটি স্থানের জন্য পৃথক সংখ্যানুক্রমিক পণ্য  স্থানান্তর চালানপত্র জারি করিতে পারিবেন যাহাতে স্থানের নাম,  ঠিকানা ও চালানপত্র নম্বর থাকিবে; এবং

(ঈ) পণ্য স্থানান্তর চালানপত্র ন্যূনতম ২(দুই) প্রস্থে জারি করিতে হইবে  যাহার মূল চালানপত্রটি পণ্য গ্রহণকারী শাখা (পণ্যগারসহ) বরাবর প্রেরণ  করিতে হইবে এবং অনুলিপি জারিকারী শাখায় সংরক্ষণ করিবেন।

(চ) উৎসে কর কর্তন সনদপত্র।-নিবন্ধিত ব্যক্তি নি¤œবর্ণিত পদ্ধতিতে উৎসে কর কর্তন সনদপত্র জারি করিবেন, যথা:-

(অ) নিবন্ধিত ব্যক্তি কোনো উৎসে কর্তনকারী সত্তার নিকট কোনো  সরবরাহ প্রদানকালে দফা (গ) এ বর্ণিত পদ্ধতিতে ফরম “মূসক-৬.৩”এ  একটি কর চালানপত্র ইস্যু করিবেন;

(আ) নিবন্ধিত বা তালিকাভুক্ত সরবরাহ গ্রহীতা পণ পরিশোধের ৩  (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” তে সরবরাহকারীর

 অনুকূলে একটি উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিবেন;

(ই) নিবন্ধিত বা তালিকাভুক্ত নন এমন সরবরাহ গ্রহীতা পণ পরিশোধের  ১৫ (পনের) দিনের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক জমা  প্রদানের, বা ক্ষেত্রমত, বিধি ৩৮ এর উপ-বিধি (৪) এর অধীন অবহিত  হওয়ার ৩ (তিন) কার্যদিবসের মধ্যে ফরম “মূসক-৬.৬” এ সরব  রাহকারীর অনুকূলে একটি উৎসে কর কর্তন সনদপত্র ইস্যু করিবেন;

(ঈ) দফা (ই) এর অধীন কর্তিত অর্থ সরবরাহকারী যে কাস্টমস, এক্সাইজ ও মূসক কমিশনারেটের আওতায় নিবন্ধিত তাহার বরাবরে

 সরকারি কোষাগারে জমা প্রদান করিতে হইবে;

(উ) উপ-দফা (ই) এর বিধান সত্ত্বেও সরবরাহ গ্রহীতা উৎসে কর কর্তনযোগ্য একাধিক সরবরাহের বিপরীতে সরবরাহকারী কর্তৃক  জারীকৃত কর চালানপত্র ফরম “মূসক-৬.৩” সমূহের সূত্রে একটি  উৎসে কর কর্তন সনদপত্র জারি করিতে পারিবেন;

(ছ) ক্রেডিট নোট ও ডেবিট নোট।-নিবন্ধিত ব্যক্তি বিধি ২৭ এর বিধান  সাপেক্ষে, ফরম “মূসক-৬.৭”এ ক্রেডিট নোট এবং ফরম  “মূসক-৬.৮”এ ডেবিট নোট জারি করিবেন। নোট :এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে,-

(১) “ডেবিট নোট” অর্থ বাংলাদেশ একাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ফাইনান্সিয়াল  রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অন অডিটিং এবং আন্ত র্জাতিক  ভাবে স্বীকৃত হিসাবরক্ষণ পদ্ধতির বিধানানুযায়ীএকটি সম্পূরক চালান, যাহা  পূর্বে ইস্যুকৃত এক বা একাধিক কর চালানপত্রের সংশোধনী সংশ্লিষ্ট যাহার কারণে  নিবন্ধিত ব্যক্তি বৃদ্ধিকারী সমন্বয় সাধন করিতে পারেন।

(২) “ক্রেডিট নোট” অর্থ বাংলাদেশ একাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ  ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অন  অডিটিং এবং আন্ত র্জাতিকভাবে স্বীকৃত হিসাবরক্ষণ পদ্ধতির বিধানানুযায়ীএকটি সম্পূরক চালান, যাহা পূর্বে ইস্যুকৃত এক বা একাধিক কর চালানপত্রের সংশোধনী সংশ্লিষ্ট যাহার

কারণে নিবন্ধিত ব্যক্তি হ্রাসকারী সমন্বয় সাধন করিতে পারেন।

(২) নিবন্ধিত ব্যক্তি তাহার ব্যবসায়িক প্রয়োজনে, প্রযোজ্য ক্ষেত্রে, অতিরিক্ত তথ্যসহ, এ অধ্যায়ে বর্ণিত ফরমসমূহ নিজস্ব ফরম্যাটে ও প্রস্থে সংরক্ষণ

করিতেপারিবেন, যাহাতে-

(ক) ফরমের নাম থাকিবে;

(খ) নির্ধারিত ফরমের সকল তথ্য অর্ন্তভুক্ত থাকিবে; এবং

(গ) সংশ্লিষ্ট ফরমটি ন্যূনতম নির্ধারিত প্রস্থে জারি হইবে।

(৩) কোনো ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ “কর চালানপত্র”, “উৎসে করকর্তন সনদপত্র” “ডেবিট নোট” ও “ক্রেডিট নোট” রেয়াত বা সমন্বয়ের জন্য প্রামাণিক দলিল হিসাবে বিবেচিত হইবে না।

(৪) উপ-বিধি (১) এর বিধান সত্ত্বেও, নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি বাংলাদেশ একাউন্টিং স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অন অডিটিং অনুযায়ী, যথাক্রমে, হিসাবরক্ষণ, রির্পোট ও নিরীক্ষা সম্পন্ন করিবেন।

(৫) উপ-বিধি (৪) এর অধীন প্রণীত দলিলাদিসহ ব্যবসা পরিচালনার লক্ষ্যে সংরক্ষণীয় ও ব্যবসায়ের অবস্থাজ্ঞাপক সকল দলিল বাণিজ্যিক দলিল হিসাবে বিবেচিত হইবে এবং উহা নিবন্ধিত ব্যক্তির করদায়িতা নির্ধারণে ব্যবহার করা যাইবে।

(৬) কোনো নিবন্ধিত ব্যক্তি একই সাথে এই বিধির অধীন নির্ধারিত ফরমেটে এবং উপ-বিধি

(২) এর বিধান অনুসরণ করিয়া নিজস্ব পদ্ধতিতে হিসাবরক্ষণ করিতেপারিবেন না।


এসআরও নং-১৭১- আইন/২০১৯/২- মূসক, তারিখ : ৩/০৬/২০১৯

৪১। টার্নওভার কর হিসাবরক্ষণ।-

৪১। টার্নওভার কর হিসাবরক্ষণ।-  যেকোনো তালিকাভুক্ত ব্যক্তিকে তাহার সরবরাহের স্থানে-

(ক) তাহার সরবরাহ সংশ্লিষ্ট সকল ক্রয়-বিক্রয়ের হিসাব, যথাক্রমে, ফরম  “মূসক-৬.১” ও “মূসক-৬.২” [বা, প্রযোজ্য ক্ষেত্রে, “মূসক-৬.২.১”] এ

 সংরক্ষণ করিবেন;

(খ) নিম্নে বর্ণিত পদ্ধতিতে তালিকাভুক্ত ব্যক্তি টার্নওভার কর চালানপত্র  জারি  করিবেন, যথা:-

(অ) প্রতিটি সরবরাহের বিপরীতে ফরম “মূসক-৬.৯” এ টার্নওভার  কর চালানপত্র;

 (আ) টার্নওভার কর চালানপত্র অর্থবৎসর ভিত্তিক সংখ্যানুক্রমিক হইবে;

 (ই) তালিকাভুক্ত ব্যক্তি একাধিক স্থ ান হইতে সরবরাহ প্রদান  করিলে প্রতিটি স্থানের জন্য আলাদা সংখ্যানুক্রমিক চালানপত্র  জারি করিতে হইবে যাহাতে স্থানের ঠিকানা ও চালানপত্র নম্বর  উল্লেখ থাকিবে; এবং

 (ঈ) টার্নওভার কর চালানপত্র ২ (দুই) প্রস্থে জারি করিতে হইবে  যাহার মূল চালানপত্রটি ক্রেতাকে প্রদান করিতে হইবে এবং  অনুলিপি তালিকাভুক্ত ব্যক্তি তাহার ব্যবসায় প্রাঙ্গণে সংরক্ষণ করিবেন।