প্রশ্ন: বন্ধ হওয়া ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ
(১) ধারা ৮৭ এর বিধানবলীকে হানী না করে যেক্ষেত্রে কোন অর্থ বৎসরে কোন ব্যবসা বা পেশা বন্ধ হয়ে যায় এবং ঐবৎসরে কর নির্ধারণী প্রস্তুুত করা যায় তবে ১৬ ধারায় যা-ই উল্লেখ থাকুক না কেন উক্ত আয় বৎসর শেষে ঐ বৎসরের কর নির্ধারণ করা যাবে এবং অনুরুপ ব্যবসা বা পেশা বন্ধের তারিখ থেকে বৎসরের শেষ সময় পর্যন্ত মোট আয়ের ভিত্তিতে ্ঐ বৎসরের কর নির্ধারণ করা যাবে ।
(২) কোন ব্যক্তি কোন অর্থ বৎসরে কোন ব্যবসা বা পেশা বন্ধ করবে, অনুরুপ বন্ধের ১৫ দিনের মধ্যে তিনি উপ-কর কমিমনারকে এ বিষয়ে অবগত করার করার জন্য বিজ্ঞতি প্রদান করিবেন এবং অনুরুপ বিজ্ঞতির সাথে আয় বৎসরে শেষ থেকে ব্যবসা বা পেশা বন্ধের তারিখ পর্যন্ত সময় কালের জন্য মোট আয়ের রিটার্ণ দাখিল করিবেন এবং উল্লেখিত সময়ে আয়ের জন্য ঐ অর্থ বৎসরকেই কর নির্ধারণী বৎসর বিবেচনা করা হবে ।
(৩) যেক্ষেত্রে কোন ব্যক্তি উপধারা (২) কর্র্তৃক বিজ্ঞতি প্রদান করতে ব্যর্থ হয়েছেন উপ-কর কমিমনার তার নিকট জরিমানা আদায়ের জন্য নির্দেশ দিতে পারবেন ; উক্ত জরিমানার পরিমান উহা বন্ধের আগ পর্যন্ত ব্যবসা বা পেশা হতে আয়ের উপর ইতিমধ্যে যে পরিমান কর নির্ধারণ করা হয়েছে তার চাইতে বেশি হবেনা ।
(৪) যেক্ষেত্রে উপধারা (১) এর অধীনে কর নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে উপ-কর কমিমনার জারী করতে পারবেন
(ক) যার আয় নির্ধারণ করা হবে সেই ব্যক্তিকে ।
(খ) ফার্মের ক্ষেত্রে ব্যবসা বা পেশা বন্ধ হবার সময় ফার্মের অংশীদার ছিলেন এরুপ ব্যাক্তির প্রতি ।
(গ) কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মুখ্য কর্মকর্তার প্রতি; বিজ্ঞতি প্রদান করে সাত দিনের কম নয় এমন নির্ধারিত সময়ে তাঁর আয়ের রিটার্ন দাখিল করতে বলবেন । ৭৫ ধারার বিধান অনুযায়ী দাখিলকৃত রিটার্নের সাথে যে তথ্যদি এবং বিষয়াদি দিতে হয় তৎসঙ্গে অনুরুপ অন্যন্য বিষয়াদি, দলিলগত্র রেকর্ড সমূহ সংযুক্ত করতে হবে ।
(৪) উপধারা (৪) এর অধীনে কর নির্ধারণের উদ্দেশ্যে প্রদত্ত নোটিশকে ৭৭ ধারার নোটিশের ন্যায় বিবেচনা করতে হবে এবং এক্ষেতে অধ্যাদেশের বিধান যতটুকু সম্ভব প্রযোজ্য হবে ।