চতুর্দশ অধ্যায় : বকেয়া কর আদায়

Displaying 11-20 of 27 results.

৭৮। যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না।

৭৮। যে সম্পত্তি ক্রোক বা জব্দ করা যাইবে না।-দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ধারা ৬০ এর শর্তাংশের বিধান অনুযায়ী যেইসকল সম্পত্তি ক্রোক বা জব্দযোগ্য নয় তাহা ধারা ৯৫ এর উপধারা (৫) এর দফা (ছ) অনুযায়ী ক্রোক বা জব্দ করা যাইবে না।

৭৯। ডিক্রি স্থগিতকরণ।-

৭৯। ডিক্রি স্থগিতকরণ।-(১) ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (ছ) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো দেওয়ানী আদালত কর্তৃক দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর অধীন অর্থ পরিশোধের বা কোনো বন্ধকি সম্পত্তি বিক্রির ডিক্রি প্রদানের ক্ষেত্রে, বকেয়াকর আদায় কর্মকর্তা ডিক্রি প্রদানকারী আদালতকে নি¤œবর্ণিত সময় পর্যন্ত ডিক্রি স্থগিত রাখিতে ফরম “মূসক-১৪.১২”এর মাধ্যমে অনুরোধ করিতে পারিবেন, যথা:-

(ক) বকেয়া কর আদায় কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট প্রত্যাহার করা; বা

(খ) খেলাপি করদাতা বা বকেয়া কর আদায় কর্মকর্তা উক্ত আদালতে ডিক্রি কার্যকর করিবার জন্য আবেদন করা।

 (২) উপ-বিধি (১) এর দফা (খ) এর অধীন আবেদন প্রাপ্তির পরআদালত দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ অনুযায়ী বর্ণিত ডিক্রি নি®পত্তি করিবেন।

৮০। কর্মচারীর বেতন ক্রোককরণ।-

৮০। কর্মচারীর বেতন ক্রোককরণ।-কোনো খেলাপি করদাতা চাকুরিজীবী হইলে বকেয়া আদায় কর্মকর্তা তাহার সম্পূর্ণ বেতন বা তাহার অংশবিশেষ ক্রোক করিতে পারিবেন।

৮১। শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ।-

৮১। শেয়ার বা হস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দকরণ।-বকেয়া আদায় কর্মকর্তা কোনো খেলাপি করদাতার কোনো শেয়ার বাহস্তান্তরযোগ্য দলিল (negotiable instrument) জব্দ করিতে পারিবেন।

৮২। ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ।

৮২। ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকা সম্পদ ক্রোক বা জব্দকরণ।-খেলাপি করদাতার কোনো সম্পদ ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকিলে

বকেয়া আদায় কর্মকর্তা তাহা ক্রোক বা জব্দ করিতে পারিবেন।

৮৩। কোনো যৌথ মালিকানার সম্পত্তি ক্রোক বা জব্দকরণ।–

৮৩। কোনো যৌথ মালিকানার সম্পত্তি ক্রোক বা জব্দকরণ।–খেলাপি করদাতা যৌথ মালিকানাধীন কোনো সম্পত্তির মালিক হইলে বকেয়া আদায় কর্মকর্তা উক্ত খেলাপি করদাতার মালিকানাধীন সম্পদ ব্যাংক বা গণকর্মচারীর তত্ত্বাবধানে থাকিলে বকেয়া আদায় কর্মকর্তা তাহা ক্রোক বা জব্দ করিতে পারিবেন।

৮৪। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের পূর্বে উহার তালিকা প্রস্তুতকরণ।-

৮৪। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের পূর্বে উহার তালিকা প্রস্তুতকরণ।-কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে তাহার সম্পত্তিক্রোক বা জব্দ করিবার পূর্বে ফরম “মূসক-১২.৩”এ উহার একটি তালিকা প্রস্তুত করিতে হইবে।

৮৫। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সময়।-

 ৮৫। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সময়।-ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা

(ছ) এর অধীন সূর্যোদয় হইতে সূর্যাস্তের মধ্যে খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দ করিতে হইবে।

৮৬। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সীমা।-

৮৬। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের সীমা।-ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা

(ছ) এর অধীন স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দকরণের ক্ষেত্রে আনুপাতিক হারে সেই পরিমাণ সম্পত্তি ক্রোক বা জব্দ করিতে হইবে যাহা বিক্রয় করিলে ফরম “মূসক-১৪.১”- এর মাধ্যমে জারিকৃত সার্টিফিকেটে উল্লিখিত বকেয়া সম্পূর্ণ আদায় করা যায়।

৮৭। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য উহাতে প্রবেশের ক্ষমতা।-

৮৭। সম্পত্তি ক্রোক বা জব্দকরণের জন্য উহাতে প্রবেশের ক্ষমতা।-ধারা ৯৫ এর উপ-ধারা (৫) এর দফা (ছ) এর উদ্দেশ্য পূরণকল্পে, কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দ করিবার লক্ষ্যে কোনো স্থাপনায় প্রবেশের প্রয়োজনহইলে এবং উহা তালাবদ্ধ থাকিলে, সম্ভাব্য সকল উপায়ে উহাতে প্রবেশ করিতে পারিবেন।