৫৭। বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিতব্যক্তি নির্বাচন।-

৫৭। বৈদেশিক পর্যটকদের মূসক ফেরত সনদ জারির লক্ষ্যে নিবন্ধিতব্যক্তি নির্বাচন।- (১) কোনো বৈদেশিক পর্যটকের মূসক ফেরত প্রদানের লক্ষ্যে কমিশনার নি¤œবর্ণিত ব্যক্তিগণকে অনুমতি প্রদান করিতে পারিবেন, যথা:-

(ক) যেসকল দোকানে বিগত ১ (এক) মাসে দৈনিক গড়ে ন্যূনতম ৫ (পাঁচ) জন পর্যটক ক্রয় করেন;

(খ) যাহার মূসক সম্মাননাপত্র আছে; এবং

(গ) যাহার এই কার্যক্রম পরিচালনার মতো অবকাঠামো ও পর্যাপ্ত দক্ষ জনবল আছে।

 (২) উপ-বিধি (১) এর অধীন অনুমতি প্রাপ্তির লক্ষ্যে নিবন্ধিত ব্যক্তি কমিশনার বরাবর ফরম “মূসক-১০.৩”এ আবেদন করিবেন।

 (৩) উপ-বিধি (২) এর অধীন আবেদন পেশের ১৫ (পনের) দিনের মধ্যে উহা যাচাই-অন্তে তথ্যাদি যথাযথ প্রাপ্তি সাপেক্ষে, কমিশনার তাহাকে মূসক ফেরত সনদ জারির অনুমতি প্রদান করিবেন।

 (৪) উপ-বিধি (২) এর অধীন প্রদত্ত তথ্য যাচাই-অন্তে যথাযথ পাওয়া না গেলে কমিশনার নিবন্ধিত ব্যক্তিকে শুনানির সুযোগ প্রদানপূর্বক আবেদনটি নাকচ

করিবেন বা তাহার মতে যথাযথ অন্যবিধ ব্যবস্থা গ্রহণ করিয়া আবেদনকারীকে অবহিত করিবেন।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment