৭৫। কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (Sezure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি।-

৭৫। কোনো খেলাপি করদাতার অস্থাবর সম্পত্তি জব্দকরণ (Sezure) বা স্থাবর সম্পত্তি ক্রোকের (attachment) আদেশ জারি।-কোনো খেলাপি করদাতার নিকট হইতে বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা নিম্নেবর্ণিত সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক বা অস্থাবর সম্পত্তি জব্দ করিবার আদেশ জারি করিবেন, যথা:-

(ক) খেলাপি করদাতা বা তাহার প্রতিনিধি বা রিসিভারকে প্রদান করিয়া;

(খ) খেলাপি করদাতার জ্ঞাত ঠিকানায় উহা রেজিস্টার্ড ডাকযোগেপ্রেরণ করিয়া;

(গ) খেলাপি করদাতার ই-মেইলে বা ফ্যাক্সে প্রেরণ করিয়া;

(ঘ) খেলাপি করদাতার জ্ঞাত আবাসস্থল বা ঠিকানায় সাঁটিয়া বা লটকাইয়া দিয়া;

(ঙ) এক বা একাধিক জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করিয়া; বা

(চ) বকেয়া আদায় কর্মকর্তার দপ্তরের নোটিশ বোর্ডে সাঁটিয়া বা লটকাইয়া দিয়া।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment