৭৪। কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি।-

৭৪। কোনো খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোক (attachment) পদ্ধতি।-(১) কোনো খেলাপি করদাতার নিকট প্রাপ্য বকেয়া কর আদায়ের লক্ষ্যে বকেয়া আদায় কর্মকর্তা সংশ্লিষ্ট খেলাপি করদাতার স্থাবর সম্পত্তি ক্রোককরণের লক্ষ্যে ফরম “মূসক-১৪.১১”এ একটি ক্রোক আদেশ বিধি ৭২ এ বর্ণিত পদ্ধতিতে জারি করিবেন।

(২) ক্রোকি স্থাবর সম্পত্তি বকেয়া আদায় কর্মকর্তা তাহার বা তাহার অধীন কোনো কর্মকর্তার দখলে নিবেন।

(৩) উপ-বিধি (১) এর অধীন ক্রোক আদেশ প্রাপ্তির পর খেলাপি করদাতা বা তাহার কোনো প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত রিসিভার ক্রোকি স্থাবর সম্পত্তি বিক্রয়, স্থানান্তর বা হস্ত ান্ত র করিতে পারিবেন না।

(৪) খেলাপি করদাতার ক্রোকিস্থ াবর সম্পত্তি হস্তান্তর, উহাতেবিদ্যুৎ, গ্যাস,টেলিফোনসহ অন্যান্য সেবা সরবরাহ বন্ধ রাখিবার জন্য বকেয়া আদায় কর্ম কর্তা ফরম“মূসক-১৪.৭”এ সংশ্লি ষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করিতে পারিবেন এবং উহা প্রতিপালন সংশ্লিষ্টকর্তৃপক্ষের জন্য বাধ্যতামূলক হইবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment