১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।-

১০। নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিবর্গের তালিকা।- (১) বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত সকল ব্যক্তির একটি নির্ভুল এবং হালনাগাদ তালিকা সংরক্ষণ করিবে, যাহাতে নিম্নবর্ণিত বিষয়সমূহ উল্লেখ থাকিবে, যথা:-
 
 (ক)  নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তির নাম এবং ঠিকানা;
 
(খ) ব্যবসায়িক নাম বা নামসমূহ, যদি থাকে, যাহার মাধ্যমে উক্ত নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করেন;
 
(গ)  উক্ত ব্যক্তির ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
(ঘ) উক্ত ব্যক্তি তাহার শাখা ইউনিটের জন্য পৃথকভাবে নিবন্ধিত হইয়া থাকিলে, প্রত্যেক শাখা ইউনিটের ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যবসায় সনাক্তকরণ সংখ্যা;
 
 (ঙ)  যে তারিখে নিবন্ধন বা তালিকাভুক্তি কার্যকর হইয়াছে, সেইতারিখ; এবং
 (চ)  নিবন্ধন বা তালিকাভুক্তির সর্বশেষ অবস্থা (ঝঃধঃঁং)।
     (২)বোর্ড আইনের অধীন নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিগণের হালনাগাদ তালিকা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করিবে।
(৩)ধারা ১৪ এবং বিধি ১২ ও ১৩ এর অধীন তথ্য পরিবর্তনের ক্ষেত্রে বোর্ড পরিবর্তিত তথ্য উপ-বিধি (২) এ বর্ণিত তালিকায় অন্তর্ভুক্ত করিবে।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment