প্রশ্ন: কর নির্ধারনের স্থান আছে কি এবং একাধিক স্থানে ব্যাবসা থাকলে কোন স্থানে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

উত্তর:(১) যেক্ষেত্রে একজন করদাতা  যে স্থানে  ব্যবসা, পেশা বা বৃত্তিমূলক  কাজ পরিচালনা করেন, উক্ত স্থান  যে উপকর কমিশনারের আওতাধীন এলাকায় অবস্থিততার মাধ্যমে কর নির্ধারিত হবে অথবা যেক্ষেত্রে ব্যবসা, পেশা বা বৃত্তি একাধিক স্থানে পরিচালিত হয়, যেক্ষেত্রে তার ব্যবসা, পেশা বা বৃত্তির প্রধান কার্যলয় যে স্থানে অবস্থিত সে স্থানের উপকর কমিশনার ঐ কর নির্ধারণ করবেন ।
 (২)  অন্যন্য মামলার ক্ষেত্রে করদাতা যে এলাকায় বসবাস করেন উক্ত এলাকার উপকর কমিশনার দ্বারা উক্ত কর নির্ধারিত হবে ।
(৩) যেক্ষেত্রে এই ধারার অধীনে কর নির্ধারনের স্থান নিয়ে কোন প্রশ্ন উত্থপিত হয় সেক্ষেত্রে কমিশনার এ প্রকার পশ্নের মিমাংসা করবেন অথবা যেক্ষেত্রে একাধিক কমিশনারের নিয়ন্ত্রণাধীন এলাকা নিয়ে প্রশ্ন উথ¦াপিত হয় সেক্ষেত্রে  সংশ্লিষ্ট কমিশনারবৃন্দ কর্তৃক  বা এ ক্ষেত্রে তাঁদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হলে সেক্ষেত্রে  জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক   ঐ বিষয়টি  মিমাংসা করতে হবে তবে শর্ত থাকে যে, অনুরুপ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহনের পূর্বে করদাতাকে  ঐ বিষয়ে তার মতামত প্রদানে সুযোগ দিতে হবে ।
(৪) কোন ব্যক্তি মোট আয়সয়ক্রান্ত রিটার্ন দাখিল করার পর অথবা এরুপ রিটার্ন দাখিলের জন্য বিজ্ঞপ্তিতে যে সময় নির্ধারণ করা হযেছে সে সময় উত্তীর্ণ হবার পর উপকর কমিশনারের কার্য পরিধি বিষয়ে কোন প্রশ্ন উথ্থপিত করতে পারবেন না ।

About Author

Profile Picture

Golden Bangladesh

Golden Bangladesh is a point of access to information.We present information from diverse sources in a unified way. It is the leading web portal, e-Directory and business guide in Bangladesh.

Leave a Comment